দিঘার বৈঠক থেকে মমতার বাড়ির কালীপুজো…‘দরজা খোলা’ থাকত শুভর জন্য! ইন্দ্রনীলের হাত ধরে উত্থান, কে এই ধ্রুবজ্যোতি?

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার ‘পাস বিক্রি’৷ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন৷ গত বুধবার গ্রেফতার হয়েছে তাঁর অন্যতম শাগরেদ ধ্রুবজ্যোতি বসু ওরফে ‘শুভ’-ও৷ কে এই শুভ? তৃণমূলের অন্দরে কান পাতলেই একসময় শোনা যেত এই ‘শুভ’র নাম৷ শোনা যায়, মূলত ‘বস’ ইন্দ্রনীলের দৌলতেই তৃণমূলের অন্দরে উত্থান হলেও, তাঁর নিজস্ব ‘ক্যারিশমা’ কিছু কম ছিল না৷ অর্থাৎ, শুধুমাত্র আর্থিক দুর্নীতির ‘মাথা’ই নয়, দলীয় স্তরেও ভালই প্রভাব ছিল এই ধ্রুবজ্যোতি বসুর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *