নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক

নিজস্ব সংবাদদাতা, Todays Story : নিউটাউনের ন’পাড়া সিগন্যালে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ। গ্রেফতার ৩ স্কুল শিক্ষক।পুলিশ সূত্রে জানান হয়েছে, ‘মত্ত অবস্থায় বাইকে করে যাচ্ছিলেন ওই ৩জন। উল্টোদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি অ্যাপ ক্যাবকে ধাক্কা মারে বাইকটি’, অ্যাপ ক্যাবের চালকের সঙ্গে ওই ৩জনের বচসা শুরু হয় বলে দাবি পুলিশের।’ক্যাব চালক বিষয়টি ট্রাফিক পুলিশকে জানায়’, ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁকে রাস্তায় ফেলে ৩ অভিযুক্ত মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ। অভিযুক্ত ৩শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *