
নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেস এবং মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের মধ্যে জোট হবে কিনা তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন পর ‘ইন্ডিয়া’ জোটের শরিক হিসেবে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের নেতৃত্ব দিল্লিতে একের পর এক কর্মসূচিতে অংশগ্রহণ করা শুরু করেছে।ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার স্পষ্ট ঘোষণা করেছেন আসন্ন পুরসভা নির্বাচনে তাঁরা বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা ও জোটের পথ খোলা রাখছেন। তবে আগামী দিনে মমতা ব্যানার্জির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অধীর অধীর চৌধুরীকে রাজনৈতিক মিছিলে পা মেলাতে দেখা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ধোঁয়াশা বজায় রেখে দিলেন।

