
নিজস্ব সংবাদদাতা, Todays Story : সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সাগরে গভীর থেকে অতি শক্তিশালী নিম্নচাপ, আগামী সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে।ঘূর্ণিঝড়ের অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের উপকূলবর্তী এলাকায়। বুধ থেকে শুক্রবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

