
নিজস্ব সংবাদদাতা, Todays Story : টোটো ইউনিয়নের দখলকে কেন্দ্র করে উত্তপ্ত সুভাষগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। ইউনিয়নের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ থেকে ছ’জন টোটোচালক। আহতরা চিকিৎসাধীন। দু’পক্ষই নিজেদের ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএস অনুমোদিত ইউনিয়নের সদস্য বলে দাবি করেছে।

