বিশ্বসেরা স্পেন! আর্জেন্টিনাকে দাপটে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ, ফাইনালে খুঁজেই পাওয়া গেল না মেসিকে, দাঁড়াতেই পারল না দল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্পেনের খেলার মধ্যে শুরু থেকেই একটা উদ্দেশ্য ছিল। যে ভাবে তারা খেলে এসেছে সে ভাবেই শুরু করেছিল। অর্থাৎ বল ধরে রাখা মাঝখান অথবা প্রান্ত দিয়ে আক্রমণ করা। সেই সঙ্গে পাস খেলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া। এই কাজে মুখ্য ভূমিকা নেন রদ্রি। সঙ্গে বাঁ প্রান্তে সাহায্য করেন আলেক্স বায়েনা এবং মার্ক কুকুয়েরা। ডান প্রান্তে থাকেন লেমিনে ইয়ামাল। আর্জেন্টিনার উচিত ছিল কুকুরেয়া এবং ইয়ামালকে বল দেওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া। সেই কাজ করতেই পারল না তারা। বল পেয়ে বার বার ইয়ামাল এবং কুকুরেয়া উঠে এলেন। চেষ্টা করলেন একের পর এক ক্রস এবং সেন্টার করার। আর্জেন্টিনার রক্ষণে লিসান্দ্রো মার্তিনেজ় এবং ক্রিশ্চিয়ান রোমেরোকে ব্যস্ত থাকতে হল গোটা ম্যাচ।

একই সঙ্গে নজর কেড়েছে স্পেনের গতি। বল পেলেই দ্রুততার সঙ্গে আক্রমণে উঠছিল তারা। সেই গতির সঙ্গে তাল মেলাতে বার বার সমস্যায় পড়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে দাঁড়াতে পারেনি তারা। প্রথম ২০ মিনিটে মাত্র দু’বার বল পায়ে ঠেকিয়েছিলেন মেসি। গোটা প্রথমার্ধে তাঁর পায়ে বল এসেছে বার চারেক। ৩৯ বছর বয়সে স্বাভাবিক ভাবেই তিনি বেশি দৌড়তে পারবেন না। কিন্তু তাঁর পায়ে বল পৌঁছে দেওয়ার প্রাথমিক কাজটুকুও করতে পারেননি এনজ়ো ফের্নান্দেজ়, দি পলেরা।

আর্জেন্টিনার খেলায় কোনও পরিকল্পনাও চোখে পড়েনি। কৌশলের দিক থেকে গোটা ম্যাচেই পিছিয়ে থেকেছে তারা। স্পেনের ফুটবলারদের পিছনে দৌড়ে গিয়েছেন। বলের পিছনে তাড়া করেছেন। কিন্তু বল পাননি। সামনের দিকে কোনও পাসও খেলতে পারেননি। অন্যান্য ম্যাচে কোচ লিয়োনেল স্কালোনি এমন কিছু কৌশল নেন যা ম্যাচের রং বদলে দেয়। এ দিন হাতের সব তাস খেলে ফেললেও কাজে লাগেনি। উল্টে ফের্নান্দেজ়ের লাল কার্ড আর্জেন্টিনার সম্ভাবনা আরও শেষ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *