
নিজস্ব সংবাদদাতা, Todays Story : কালীপুজোর প্রস্তুতি নিয়ে পুলিশ-প্রশাসনের বৈঠক। নবান্ন সভাঘর থেকে স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ জানিয়ে দিলেন, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে কোনও শব্দবাজি নয়। বাজিবাজার নিয়ম মেনে চলছে কি না, তার নজরদারি চলবে। কালীপুজোয় বাজি পোড়ালেও সাইলেন্স জ়োনে নীরবতা বজায় রাখার কথা বলেন তিনি।

