ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মধ্যেই ওডিশায় জন্ম ৯৩১ শিশুর


নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে ধ্বংসলীলার মধ্যেই নবপ্রাণের জন্ম। ওডিশায় সাইক্লোন চলাকালীনই জন্মা নিল ৯৩১টি শিশু। সেখানকার প্রশাসন সূত্রে খবর, সদ্যোজাত পুত্রসন্তানদের অনেকেরই নাম রাখা হয়েছে ‘অর্ণব’। কন্যাসন্তানদের নাম রাখা হয়েছে ‘বর্ষা’। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মধ্যেই ২,২৪৫ জন প্রসূতিকে নিরাপদে প্রসব করানোর জন্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার মধ্যে ৯৩১ জন মহিলার সন্তান প্রসব হয়েছে। সদ্যোজাত সব শিশুই সুস্থ রয়েছে। সূত্রের খবর, অর্ণব ও বর্ষা ছাড়া অনেক সন্তানের নাম রাখা হয়েছে তুফান বা বাতাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *