
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দিল্লির AIIMS এর চিকিৎসকরা মাতৃগর্ভে থাকা মাত্র ২৫ সপ্তাহের শিশুর জটিল মেরুদণ্ডের অস্ত্রোপচার করে এক নজির স্থাপন করেছেন। এই কঠিন অস্ত্রোপচারটি হয় ১২ নভেম্বর, ৬ ঘণ্টার অস্ত্রোপচারে অংশ নিয়েছিলেন ৩০ জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। মায়ের গর্ভেই মেরামত করা হয়েছিল শিশুটির মেরুদণ্ডের ত্রুটির – সম্পূর্ণ বিনামূল্যে এই অস্ত্রপ্রচারটি হয় জননী শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায়, ফলে বড়সড় আর্থিক স্বস্তি পেল পরিবারটি।

