এ বার জলপাইগুড়ি! বিসলেরির জলের নমুনায় মিলল ক্ষতিকর জীবাণু, পর পর দুটো পরীক্ষায় ফেল, আইনি পদক্ষেপের অনুমতি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশ্চিমবঙ্গে বিসলেরির কারখানায় তৈরি জলের নমুনায় মিলেছে জীবাণু। দু’টি গবেষণাগারে পরীক্ষা করা হলেও তা পাশ করতে পারেনি। এমনটাই জানিয়েছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। তার পরেই বিসলেরি ইন্টারন্যাশনালের বোতলবন্দি পানীয় জলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার অনুমতি দিয়েছে এফএসএসএআই। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এ নিয়ে বিসলেরি এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *