📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় সরাসরি পড়ছে না বলেই মনে করছেন আবহবিদেরা। আগামী সাত দিন ঝড়বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই রাজ্যে। রোদ ঝলমলে সকালে চুটিয়ে উপভোগ করা যাবে শীতের আমেজ। তবে তাতে একটু ঘাটতিও পড়বে। কারণ, আগামী দু’দিন বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সাগরে ফের তৈরি হতে পারে নিম্নচাপ! কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা

