
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ফের উত্তপ্ত বাংলাদেশ। আবারও ছড়িয়ে পড়েছে হিংসার আগুন। সেই আবহে বাংলাদেশ থেকে প্রায় ২,৩৬০ কোটি টাকার (ভারতীয় মুদ্রায়) পোশাকের বরাত বাতিল করল জ়ারা, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং সেলিয়োর মতো একাধিক আন্তর্জাতিক পোশাক সংস্থা। শুক্রবার রয়টার্সের একটি প্রতিবেদনে বাংলাদেশের তিন জন কারখানার মালিককে উদ্ধৃত করে জানানো হয়েছে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক পোশাক সংস্থাগুলি প্রায় ২,৩৬০ কোটি টাকা মূল্যের বরাত বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশকে দিয়েছে, যা বাংলাদেশের মাসিক পোশাক বরাতের প্রায় এক-দশমাংশ।

