লোকসভার আসনবৃদ্ধির বিলকে সমর্থন, ঘোষণা করল ডিএমকে! স্ট্যালিনের সিদ্ধান্তে লক্ষ্যপূরণের আরও কাছাকাছি মোদী সরকার

নিজস্ব সংবাদদাতা, Todays Story : শেষপর্যন্ত লোকসভার আসন বাড়ানোর বিল সমর্থনের সিদ্ধান্ত নিল ডিএমকে। দলের প্রধান এমকে স্ট্যালিন এবং সংসদীয় নেতা টিআর বালুর উপস্থিতিতে শনিবার দলের কর্মিসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর ডিএমকের দুই সাংসদ আন্দিমুথু রাজা এবং দয়ানিধি মারান এই সিদ্ধান্ত ঘোষণা করেন। রাজা বলেন, ‘‘যে সূত্র মেনে আসন বাড়ানো হচ্ছে, তাতে তামিলনাড়ুর কোনও ক্ষতি হবে না।’’ লোকসভায় ২২ এবং রাজ্যসভায় ৮ জন সাংসদ রয়েছে ডিএমকের। তাদের বিল সমর্থনের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর সরকারকে অনেকটাই স্বস্তি দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *