
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ফের উত্তপ্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। শনিবার ভোরে ক্যাম্পাসে ৩০০-র বেশি পুলিশকর্মী ঢুকে পড়ুয়াদের মঞ্চ ভেঙে সরিয়ে দেন বলে অভিযোগ। আন্দোলনরত পড়ুয়াদের ব্যবহৃত আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী দু’টি ছোট পিক-আপ ভ্যানে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয় বলেও দাবি পড়ুয়াদের। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগ করছেন তাঁরা।

