সব রাজ্যেই লোকসভা আসন ৫০ শতাংশ বাড়বে, ২৫ বছর একই থাকবে, বিল পাসে মরিয়া কেন্দ্র মানল স্ট্যালিনের দাবি

নিজস্ব সংবাদদাতা, Todays : লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ চালুর লক্ষ্যে আর এক ধাপ এগোল কেন্দ্র। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে— ১. পুনর্বিন্যাস পর্বে দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়বে। ২. লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হওয়ার পরে রাজ্যওয়াড়ি যতগুলি হবে, আগামী ২৫ বছর তা অপরিবর্তিত থাকবে। ঘটনাচক্রে, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন শুক্রবার সকালে একই দাবি করেছিলেন। এর ফলে ডিএমকের ২২ জন লোকসভা সাংসদের সমর্থন মোদী সরকার নিশ্চিত করে ফেলল বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *