দু’বার সূচি বদলেছে, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন জানিয়ে দিল নির্বাচন কমিশন!

নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল নির্বাচন কমিশন। এর আগে দু’বার সূচি বদল করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি।এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকার ‘বিশেষ সংক্ষিপ্ত সংশোধন’ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো প্রথমে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন ধার্য করেছিল কমিশন। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে সেই প্রক্রিয়া স্থগিত করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটার তালিকা প্রকাশ নিয়ে সংশয় তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *