একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ডাক্তারি পাশ না করেই এমবিবিএস (MBBS) ও এমডি (MD) ডিগ্রি ব্যবহার। জাল মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করার একটি চক্রের পর্দা ফাঁস করল রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ। রাজস্থান পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, দ্বাদশ শ্রেণি পাশ না করা এক ব্যক্তি জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital) চুক্তিভিত্তিক জুনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করতেন। পুলিশ তাকে ও আরও তিনজনকে একটি আন্তঃরাজ্য চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। এই চক্রটি ভুয়ো মেডিক্যাল ডিগ্রির সার্টিফিকেটে বিক্রি করত বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *