
নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ বহাল রাজ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যাওয়ায় গতকালের তুলনায় আজ ভোরে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। তবে সপ্তাহান্তে ফের ঊর্ধ্বমুখী হতে পারে রাতের পারদ। এরই মধ্যে ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

