
নিজস্ব সংবাদদাতা, Todays Story : পশ্চিমবঙ্গে বিগত পাঁচ বছরে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকাশ্যে এনেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ডেঙ্গির পাশাপাশি চিকনগুনিয়ার সংক্রান্ত তথ্যও প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ভবনে ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ডেঙ্গির কোনও তথ্য আর চাপা দেওয়া হবে না।বিগত যে বছরগুলির পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি, অর্থাৎ ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত ডেঙ্গি সংক্রমণের তথ্য ওই বৈঠকের পর রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ‘ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল’-কে পাঠানো হয়েছে। এর ফলেই গত কয়েক বছরের সংক্রমণের প্রকৃত ছবি সামনে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল এক লক্ষের বেশি। মৃত্যু হয়েছিল ৭৯ জনের।

