
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মোট ১৬৪ জন নাগরিককে উদ্ধার করল দিল্লি পুলিশ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় এমন চক্র যেখানে ভারতীয়দের জোর করে সাইবার-প্রতারণামূলক কর্মকাণ্ডে নিয়োজিত করা হয়, সেই চক্রের মতোই নয়ডায় একটির হদিশ পেল দিল্লি পুলিশ। যেখানে ভুয়া আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে পরিচালিত হচ্ছিল ‘সাইবার দাসত্ব ও মানব-পাচার চক্র।’ এই ঘটনায় মালয়েশিয়ার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

