
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ওডিশার ভুবনেশ্বরে ব্রাউন সুগার নিয়ে যাওয়ার সময়ে তল্লাশিতে ধরা পড়লেন দুই অভিযুক্ত। তাদের কাছ থেকে ২৬ লক্ষ টাকার ২৬১ গ্রাম ব্রাউন সুগার মিলেছে। অভিযুক্ত দুই যুবক বাইকে করে তা ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছিলেনবলে অনুমান। এই চক্রে আর কারা জড়িয়ে, কোথা থেকে ওই ব্রাউন সুগার আনছিলেন দুই অভিযুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

