অতীত হওয়ার পথে ‘ওয়েস্ট বেঙ্গল’? কেন্দ্রের সম্মতি মিললে ইংরেজিতেও এ বার ‘পশ্চিমবঙ্গ’! সিলমোহর শুভেন্দুর মন্ত্রিসভার

নিজস্ব সংবাদদাতা, Todays Story : সরকারি নথিপত্র থেকে প্রশাসনিক স্তর— সর্বত্রই এ বার ইংরেজিতেও রাজ্যের নাম লেখা হবে ‘পশ্চিমবঙ্গ’। ইতি টানা হচ্ছে দীর্ঘদিনের ‘ওয়েস্ট বেঙ্গল’ পরিচয়ে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘আগামী ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব আসছে। এই প্রস্তাবটি নেওয়ার পরে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাব। সেই প্রস্তাবটি হচ্ছে পশ্চিমবঙ্গ নামটি ইংরেজিতেও পশ্চিমবঙ্গ হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *