পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল বিধায়কের ভাই

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ইটাহারের বিধায়ক (মমতা তৃণমূল কংগ্রেস) মোশারফ হোসেনের ভাই মোজাফফর হোসেন গ্রেপ্তার। শনিবার রাতে মালদা জেলার ময়না এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোমাবাজি, গুলি চালানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মোজাফফর হোসেন ছাড়াও একই ঘটনায় অভিযুক্ত হুসেন আলি নাম একটি ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের এ দিন আদালতে পেশ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *