ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়া হল বাংলাদেশের খুলনায়, ১৬ দিন আগে একই জায়গায় কবির ছবি বিকৃত করা হয়েছিল

নিজস্ব সংবাদদাতা, Todays Story : রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফের কালি দেওয়া হল বাংলাদেশে। রবিবার বাংলাদেশের খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে আঁকা ওই ছবিতে কালি লেপে দেওয়া হয়। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।ঘটনাচক্রে, ১৬ দিন আগে, গত ৬ নভেম্বর এই একই জায়গায় রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়া হয়েছিল। পাশে সাঁটানো দু’টি পোস্টারের শিরোনাম অংশে লেখা ছিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’। কবির দেওয়ালচিত্রে কালি দেওয়ায় সেই সময় ক্ষোভপ্রকাশ করেছিলেন সাংস্কৃতিক জগতের অনেকে। তার পর ওই জায়গাতেই নতুন করে রবীন্দ্রনাথের ছবি আঁকা হয়। এ বার সেই ছবিতেও কালি দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *