
নিজস্ব সংবাদদাতা, Todays Story : অভিযুক্তের নাম মলয় সেন। তার বাড়ি ময়নাগুড়ির সেনপাড়ায়। ময়নাগুড়িতে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ। বিভিন্নভাবে তল্লাশি চালানো শুরু করেন তাঁরা। শেষপর্যন্ত যে পোশাক পরে চুরি করতে গিয়েছিল, সেই পোশাকের সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

