
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখা চারটি রাজ্যে অভিযান চালিয়ে জামতাড়া গ্যাং-সহ একটি বড় সাইবার অপরাধ চক্রের ২২ জন মূল অপারেটরকে গ্রেপ্তার করেছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে একযোগে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ধরা হয়েছে। দিল্লি পুলিশের দাবি, চক্রটি অত্যন্ত সংগঠিতভাবে কাজ করত; যাদের মধ্যে ক্ষতিকর APK ফাইল প্রস্তুতকারক ডেভেলপার, ডিস্ট্রিবিউটর এবং প্রতারকরা যুক্ত ছিল। অভিযুক্তদের কাছ থেকে ব্যাঙ্কের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের বিশাল ডেটাবেস পাওয়া গেছে, যা ব্যবহার করে তারা ভুয়ো মেসেজ ও লিংক পাঠিয়ে টাকা হাতিয়ে নিত। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে দু’জন মূল APK ডেভেলপারও রয়েছে এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতে তদন্ত চলছে।

