
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। এবার সেই ঘোষণা কার্যকর করার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রুপ ডি পদে সরকারি চাকরি দেওয়া হবে।এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের আগামী ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে।নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। যে জেলায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, সেই জেলার জেলাশাসকের দপ্তরে আবেদনপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট জেলাশাসকের দপ্তর থেকেই আবেদনপত্র পাওয়া যাবে।

