তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, ‘হার্মাদ’ বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি

নিজস্ব সংবাদদাতা, Todays Story : তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, ‘হার্মাদ’ বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি।

স্থানীয় সূত্রে খবর, বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৬। তাঁদের মধ্যে উপপ্রধান-সহ ১০ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও সদস্যা দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সহ-সভাপতি তথা স্থানীয় বিজেপি নেতা দীপক সরকারের হাত ধরে তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখান। কিন্তু ঠিক যোগদান অনুষ্ঠানের সময়ই সেখানে এসে পড়েন স্থানীয় ৫ নম্বর বিজেপি মণ্ডলের সভাপতি সৌমেন গাইন ও তাঁর অনুগামীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *