গুরুগ্রামে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে গাড়ির ধাক্কা, মৃত ৩


নিজস্ব সংবাদদাতা, Todays Story : ভয়াবহ দুর্ঘটনায় এক দম্পতি ও তাঁদের চার বছরের শিশু কন্যার মৃত্যু। গুরুতর জখম দম্পতির আরও দুই সন্তান। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গুরুগ্রামে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে সোহনা এলাকার ধুনেলা গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর তিনটে নাগাদ এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চালক ধাক্কা মারেন। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে যায়। ওই দম্পতি আদতে বিহারের বাসিন্দা হলেও দিল্লির রাজকোরি এলাকায় থাকতেন। রাজস্থানের দৌসায় মেহান্দিপুর বালাজি মন্দিরে পুজো দিয়ে ফেরার সময়ে দুর্ঘটনা ঘটে। জখম দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *