
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বুধবার কলকাতা পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাশীপুর এলাকা পরিদর্শন করছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা মাদক সেবন ও মদ্যপান, বেহাল ফুটপাত, শৌচাগারের সমস্যা এবং নিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়ার মতো একাধিক অভিযোগ জানান। এরপরই সেই অভিযোগ খতিয়ে দেখেন অগ্নিমিত্রা। পুলিশকে নির্দেশ দেন, মদ-গাঁজার আসর দেখলে তাতে যেন কঠোর পদক্ষেপ করা হয়। পাশপাশি ফুটপাত সংস্কার, স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে উন্নত শৌচাগারের ব্যবস্থা এবং নিয়মিত আবর্জনা পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন রাজ্যের মন্ত্রী।

