
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ইন্দ্রনীল সেনের ১৩ দিনের পুলিশ হেফাজত। ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। দুর্গাপুজোর প্রিভিউ দেখানোর নামে মোটা টাকায় পাস বিক্রি করার অভিযোগ ওঠে মাস আর্ট নামে সংস্থার বিরুদ্ধে। সেখানে বহু টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই সংস্থার সঙ্গে যোগের অভিযোগে প্রথম থেকেই তদন্তকারীদের স্ক্যানারে প্রাক্তন মন্ত্রী। বুধবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ।

