কোচবিহার রেলস্টেশন চত্বরে উচ্ছেদ নোটিস

নিজস্ব সংবাদদাতা, Todays Story : কোচবিহার রেলস্টেশন চত্বরে উচ্ছেদ নোটিস। ১০ দিনের সময় দিল রেল। বিপাকে প্রায় ৫০টি পরিবার। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। অনিতা সূত্রধর নামে এক মহিলা বলেন, ‘আমরা ৪৫-৫০ বছর ধরে এখানে। আমি বিয়ে হয়ে এখানে এসেছিলাম। এখানে সংসার, সন্তান। তাদের বড় করেছি, বিয়ে দিয়েছি। এখন সেই ঠিকানা হারানোর ভয়। নোটিস দিয়ে বলছে আমাদের চলে যেতে। না গেলে ভেঙে দেবে বলেছে। এখানে ৪৯টা ঘর আছে। আমরা ভয়ে আছি। রান্নাখাওয়া সব বন্ধ। কী করব জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *