বিপুল শব্দবাজি-সহ গ্রেপ্তার


নিজস্ব সংবাদদাতা, Todays Story : বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত। কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি মজুত করে রাখার অভিযোগে গ্রেপ্তার এক বাজি ব্যবসায়ী। বুধবার রাতে বর্ধমান শহরের মেহেদিবাগান মসজিদতলা এলাকায় হানা দিয়ে ৪৭ কিলোগ্রাম নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় শেখ আরোজ (৩২) নামে এক যুবককে। তার বাড়ি তেঁতুলতলা বাজারে। বর্তমানে গোদা এলাকার কয়েদপাড়ায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *