হাওড়ায় প্রোমোটারের লোকজনের মারে জখম জমিমালিক, ভর্তি হাসপাতালে! টাকা নিয়ে অশান্তিতে গ্রেফতার দুই

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:হাওড়ার জিটি রোড পার্শ্বস্থ ফজিরবাজার এলাকার বাসিন্দা মহম্মদ রফি। পরিবারের দাবি, রফি তার আড়াই কাঠা জায়গায় নির্মাণকাজ করার জন্য দিয়েছিলেন স্থানীয় প্রোমোটারদের। কয়েক জন প্রোমোটর ওই জায়গায় চারতলা একটি নির্মাণ বানান। চুক্তিমাফিক বহুতলের ৬০ শতাংশ প্রোমোটারেরা নেন। বাকি ৪০ শতাংশ দেওয়া হয় জমির মালিককে। এ পর্যন্ত ঠিকই ছিল। এখন জমিমালিকের পুত্র রেহান খানের অভিযোগ, তাঁদের যে ফ্ল্যাট দেওয়া হয়েছে, তার কাজ শেষ করেনি প্রোমোটার পক্ষ। উল্টে তাঁদের কাছে ১৬ লক্ষ টাকা চাওয়া হচ্ছিল। কেন এত টাকা দিতে যাবেন, এ নিয়ে প্রশ্ন করলে যুক্তিগ্রাহ্য জবাব মেলেনি। উল্টে টাকা না-পেয়ে বাড়ি বয়ে এসে প্রোমোটারের লোকজন তাঁদের হুমকি দেন। মারধর করেন। রেহান বলেন, ‘‘ফ্ল্যাটে এসে লোহার রড নিয়ে হামলা চালিয়েছে এক প্রোমোটার এবং তাঁর দলবল। গুরুতর জখম অবস্থায় আমার বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।’’ তিনি শাহাজাদা নামে এক প্রোমোটার-সহ বেশ কয়েক জনের নামে থানায় অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *