নজরে পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতে রেল সম্প্রসারণে বিরাট উদ্যোগ, চার নয়া প্রকল্পে ছাড়পত্র মন্ত্রিসভার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বাংলার দিক থেকে প্রকল্পটির গুরুত্ব শুধু যাত্রী পরিষেবায় সীমাবদ্ধ নয়। পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণ করিডোর হওয়ায় এই রুট দিয়ে কয়লা, লৌহ আকরিক, ইস্পাত, সিমেন্ট, কন্টেনার, অটোমোবাইল ও খাদ্যশস্য পরিবহণে বাড়বে গতি। কেন্দ্রের হিসাবে, প্রকল্পগুলি সম্পূর্ণ হলে বছরে অতিরিক্ত ৭৬ মিলিয়ন টন পণ্য পরিবহণের সক্ষমতা তৈরি হবে। ফলে শিল্পাঞ্চলগুলির সঙ্গে বন্দর ও বাজারের যোগাযোগ আরও মসৃণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলার রেল যোগাযোগের পাশাপাশি শিল্প, বাণিজ্য, পর্যটন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও এই প্রকল্প নতুন গতি আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *