লাভ হল না ভালো তৃণমূলে যোগেও! অনুব্রত ‘কাঁটা’য় জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জানা যায়, ১৯ আগস্ট সভাধিপতির পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি জমা দিয়েছিলেন কাজল শেখ। এরপর তাঁকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে পদত্যাগের কারণ জানাতে বলা হয়। ২০ আগস্ট সকাল সাড়ে ১০টায় তিনি নির্ধারিত কর্তৃপক্ষের সামনে হাজির হন। শুনানিতে কাজল শেখ জানান, ব্যক্তিগত কারণে এবং স্বেচ্ছায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর উপর কোনওরকম চাপ বা জবরদস্তি ছিল না বলেও তিনি জানান। এরপর তাঁর বক্তব্যে সন্তুষ্ট হয়ে পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
নির্দেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর ১৪৪(৪) ধারার অধীনে কাজল শেখের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাহী আধিকারিকের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে বীরভূমের জেলাশাসক এবং জেলা পরিষদের নির্বাহী আধিকারিককেও নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের হেফাজতে থাকা সমস্ত নথি, রেজিস্টার, সিলমোহর এবং অন্যান্য সম্পত্তি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *