📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দিল্লি এবারের প্রতিযোগিতার চার ম্যাচে ২১ গোল করে নজর কেড়েছে। তার উপর কোয়ার্টার ফাইনালেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। বিষ্ণুর পরিবর্তে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আসতে পারেন বিপিন সিং। সেমিফাইনালে লাল-হলুদের সম্ভাব্য দল এই রকম-গোলে প্রভসুখন গিল। রক্ষণে আনোয়ার আলি ও সন্দীপ মান্ডি। দুই সাইড ব্যাক হার্দিক ভাট ও জয় গুপ্তা। মাঝমাঠে মহম্মদ রশিদ, জিকসন সিং। উইংয়ে বিপিন সিং, এডমুন্ড লালরিনডিকা অথবা ক্রিস ইকোনমেডিস। একেবারে সামনে জেসিন টিকে। তাঁর একটু পিছনে খেলতে পারেন দানি রামিরেজ। এদিন অনুশীলন শেষে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, “কঠিন ম্যাচ হতে চলেছে। এর আগে কোয়ার্টার ফাইনালে আমরা এবং মোহনবাগান-দুই দলই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছি। তাই এই ম্যাচও সহজ ম্যাচ হবে না।” গ্রুপ পর্বে ডার্বি ছাড়া বাকি সব ম্যাচেই ধীরে ধীরে উন্নতি করছেন আনোয়ার আলিরা। সেমিফাইনালে প্রতিপক্ষ দিল্লির আক্রমণভাগকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন হাবাস। তাদের জুয়ান পেনা ও রদ্রিগুইনহো গোলের মধ্যে আছেন। এই দুই ফুটবলারকে নিয়ে সতর্ক আনোয়ার আলিরা।
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল

