তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় এই ঘোষণা করেন মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি শরৎকুমার। তিনি বলেন, ”তামিলনাড়ু সরকার জনকল্যাণমুখী সরকার। আমরা সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়ণকে অগ্রাধিকার দিই, তাই মহিলা সরকারি কর্মীদের ক্ষেত্রে তৃতীয় সন্তানের জন্মে মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করা হবে।” উল্লেখ্য, তামিলনাড়ুর প্রচলিত নিয়ম অনুযায়ী দুই সন্তানের জন্মের ক্ষেত্রে মহিলা সরকারি কর্মীদের ৩৬৫ দিনের ছুটি বরাদ্দ থাকে। তবে তৃতীয় সন্তানের ক্ষেত্রে সেই ছুটি কমিয়ে করা হয় ১২ সপ্তাহ। এবার সেই নিয়মে বদল আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *