📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এই ক্ষেত্রেও অবস্থান পাল্টেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রথমে বলা হয়েছিল শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। রবিবার বৃষ্টি হলেও তার পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমে আসবে। টাটকা পূর্বাভাসে সেই বৃষ্টির মেয়াদ বাড়ল সোমবার সন্ধ্যে পর্যন্ত। এর নেপথ্যেও রয়েছে আখভানের খামখেয়ালি আচরণ। বিস্তর মেঘপুঞ্জ ঘূর্ণিঝড়ের আবর্ত থেকে বেরিয়ে গেছে। সেগুলো ধাবমান ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের দিকে। পরবর্তী সময় যা যেতে চলেছে বাংলাদেশের দিকে। ফলে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে যেটুকু বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল তার থেকে বেশি বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। উপকূল, গাঙ্গেয় বাংলা এবং পশ্চিমাঞ্চলের জেলায় ঘুরিয়ে ফিরিয়ে রেইনি ডে পরিস্থিতি হতে চলেছে আগামী সোমবার সন্ধ্যে পর্যন্ত।
ঘূর্ণিঝড়ের ধীর এবং খামখেয়ালি গতিই কি বৃষ্টির মেয়াদ বাড়ালো দক্ষিণবঙ্গে?

