শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বৃহস্পতিবার থেকেই বঙ্গে হাওয়া বদল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার অন্ধ্র-ওড়িশা উপকূলে ল্যান্ডফল। স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় আকভান। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি কমে বর্তমানে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ নিয়েও আগের পূর্বাভাস সংশোধন করেছে মৌসম ভবন। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের আগে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যে আছড়ে পড়তে পারে আকভান। অন্যদিকে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *