📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। এক ধাক্কায় ৫২% বাড়ল মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ)। রাজ্য সরকার সূত্রে খবর, অক্টোবর থেকেই মিলবে বাড়তি মহার্ঘ ভাতা| ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীরা। পঞ্চম বেতন কাঠামো অনুযায়ী যাঁরা এখনও বেতন পাচ্ছেন, তাঁদের জন্যই এই ঘোষণা।
আগে মহার্ঘ ভাতার হার ছিল ১৭১%। এবার তা বেড়ে হচ্ছে ২২৩%। অর্থাৎ হার বাড়ল ৫২ শতাংশ।DA-র হার কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। অর্থাৎ পুজোর মাস থেকেই বাড়তি সুবিধা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা।

