📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক। মেমারি থানা এলাকার ঘটনা। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পরের দিন শনিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই শিশুকন্যা অভিযুক্ত যুবকের বাড়িতে নিয়মিত খেলতে যেত। দিন কয়েক আগে ওই শিশুকন্যাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী, ঘটনার কথা কাউকে না বলার জন্য ভয় দেখানো হয় বলেও অভিযোগ। তার পরে শুক্রবার ওই শিশুকন্যা পুরো বিষয়টি মা-বাবাকে জানায়। শিশুকন্যার পরিবারের তরফে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক

