
নিজস্ব সংবাদদাতা, Todays Story : যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি তুষার মুখার্জি সম্প্রতি জেলা সংগঠনের সিদ্ধান্তে টালিগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেলেন। এই উপলক্ষে টালিগঞ্জ জনসেবা কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বুথ, ওয়ার্ড ও মণ্ডল স্তরের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁকে নতুন দায়িত্বের জন্য জানানো হয় আন্তরিক শুভেচ্ছা।

