
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ‘ইন্ডিয়া’ জোট মূলত জাতীয় স্তরের সমঝোতা, রাজ্যে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত—কলকাতায় এমনই মন্তব্য করলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম. এ. বেবি। তাঁর বক্তব্য ঘিরে বাংলায় সিপিএম-তৃণমূল সম্ভাব্য জোট নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে জোটের বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

