
নিজস্ব সংবাদদাতা, Todays Story : কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে ঢুকে সানিয়ানজান নদী থেকে বালি-পাথর তুলতে বাধা দেওয়ায় বিএসএফের উপর চড়াও হলো একদল বাংলাদেশি দুষ্কৃতী। শনিবার বিকেলে জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ও আত্মরক্ষার্থে পালটা গ্রেনেড ছোড়ে বিএসএফ। জওয়ানদের কড়া পদক্ষেপে পিছু হটে এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা।

