চোরবাগানের ঘটনায় ধৃতকে ক্লাবে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের

নিজস্ব সংবাদদাতা, Todays Story : চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনকে রবিবার ক্লাবে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। মণ্ডপে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং ‘মণ্ডপ ভেঙে পড়ছে’ বলে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে পরে পুজো মণ্ডপের ২ জন ঘোষক— সঞ্জীব রাহা (সেন্টু) ও কুশল মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পুজো কমিটির ২ জন ও নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *