📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ লোক ভবনে পৌঁছোন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যপাল আর এন রবির সঙ্গে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বেলা সওয়া ১টা নাগাদ লোক ভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে, খুব শীঘ্রই রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। রাজ্যপাল তাদের শপথবাক্য পাঠ করাবেন।
উল্লেখ্য, গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। একই সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনিয়া। তবে সেই সময় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয়নি। এর পর থেকেই কবে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল।

