
নিজস্ব সংবাদদাতা, Todays Story : শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি বিপন্মুক্ত নন রেখা পাত্র। কিন্তু কীভাবে অসুস্থ হয়ে পড়লেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক, তা এখনও স্পষ্ট নয়। উঠে আসছে বিভিন্নরকম তত্ত্ব। তারইমধ্যে রেখার দিদি রেবা নস্করকে উদ্ধৃত করে একটি বাংলা সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে , পুরো ঘটনায় গভীর চক্রান্ত বা ষড়ষন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজেপি বিধায়কের সর্বক্ষণের সঙ্গী। ওই প্রতিবেদন অনুযায়ী, রেবা জানিয়েছেন, বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে পুরো ঘটনার পিছনে। পুরো ঘটনার তদন্ত করে দেখার দাবি তুলেছেন রেবা।হাসপাতাল সূত্রে খবর, সোমবার বিজেপি বিধায়ককে ভেন্টিলেটশন সাপোর্ট থেকে বের করা হয়েছিল। তারপর থেকে ভেন্টিলেটরের প্রয়োজন হয়নি। নিজের কী কী সমস্যা বা অস্বস্তি হচ্ছে, তা নিজেই জানাতে পারছেন। তারপরও কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। দেওয়া হচ্ছে অক্সিজেন। পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার বলেছেন, ‘উনি কিছুটা কথা বলতে শুরু করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকরা কোনওরকম ঝুঁকি রাজি নন। বিধায়িকাকে আইসিইউয়ে রাখার পক্ষে আছেন চিকিৎসকরা।’তবে রেখার পেটে যে ভেষজ কীটনাশক চলে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে কী কী উপাদান ছিল, তা এখনও স্পষ্ট নয় বলে সূত্রের খবর। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

