📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পালাবদলের উপহার পেল কলকাতা তথা পশ্চিমবঙ্গ! ইতিহাস গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই শহর কলকাতাতেই হবে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। এখনও পর্যন্ত যা খবর রেড রোড ও সংলগ্ন এলাকাতেই হতে চলেছে এই অনুষ্ঠান, আয়ুষ মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। যাতে প্রায় লক্ষাধিক মানুষের অংশ গ্রহণের সম্ভাবনা। এই নিয়ে রাজ্যের তরফে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। সোমবারই রাজ্যের যোগ জগতের বিশিষ্টজনদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন কলকাতায় মূল অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে।
পালাবদলের উপহার! যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়, থাকার সম্ভাবনা প্রধানমন্ত্রীর

