মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘সাধক বামাক্ষ্যাপা’! অনিয়মে কড়া ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ফের সংবাদ শিরোনামে টলিউড। সোমবার সকাল থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। ছবিটির হল না পাওয়া নিয়ে দিনভর হইচইয়ের পরে, রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতর থেকে একটি বার্তা আসে। সেই অনুযায়ী, মঙ্গলবার সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স— উভয়ের হল মালিক, প্রদর্শক, প্রযোজক ও পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী।বাংলা ছবির উন্নতির স্বার্থে ডাকা এই বৈঠকে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবাল-সহ আরও অনেকে। জানা যাচ্ছে, এ দিন মুখ্যমন্ত্রী জানান, ‘সাধক বামাক্ষ্যাপা’ প্রেক্ষাগৃহে চালাতে হবে। প্রযোজক যে প্রেক্ষাগৃহে ছবিটি চালাতে চাইবেন, তাদের বাধ্যতামূলক ভাবে প্রাইমটাইমে ছবিটি রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *